আগরতলা, ৩০ সেপ্টেম্বর : রাস্তার দুইপাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম।আজ সকালে বড়জলা বাজার এলাকায় জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে পুর নিগমের উচ্ছেদ অভিযান। দূর্গাপুজোয় আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিন আগরতলা মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, রাস্তার দুই পাশে সরকারি জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। বেআইনি দখলদারদের আগেই নির্মাণ ভেঙে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল। কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি। তাই থেকে দূগাপুজো পর্যন্ত বেআইনিভাবে দখল করে রাখা জায়গা মুক্ত করা হবে।
এদিন তিনি আরও জানিয়েছেন, আগরতলা শহরে যেসব জায়গায় নো পাকিং জোন রয়েছে সেই সব এলাকায় বাইক, গাড়ি রাখা হলে মালিকের বিরুদ্ধে পুর নিগমের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

