News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবে রেল রোকো কর্মসূচি কৃষকদের, এমএসপি-সহ একাধিক দাবি আদায়ে বিক্ষোভে অন্নদাতারা
Image

পঞ্জাবে রেল রোকো কর্মসূচি কৃষকদের, এমএসপি-সহ একাধিক দাবি আদায়ে বিক্ষোভে অন্নদাতারা

অমৃতসর, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব ঘোষণা মতোই একাধিক দাবি আদায়ে পঞ্জাবে রেল রোকো কর্মসূচিতে অংশ নিলেন কৃষকরা। কিষাণ মজদুর সংগ্রাম কমিটির তত্ত্বাবধানে, অমৃতসরের দেবী দাস পুরায় রেললাইনে বসে নিজেদের দাবিতে ‘রেল রোকো আন্দোলন’-এ অংশ নেন কৃষকরা। কৃষকদের দাবির মধ্যে রয়েছে-এমএসপি কমিটি, দিল্লিতে আন্দোলন সংক্রান্ত মামলা প্রত্যাহার এবং আন্দোলনের সময় মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি প্রদান। এদিকে, কৃষকদের এই ‘রেল রোকো’ কর্মসূচির জেরে বৃহস্পতিবার রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। অনেক ট্রেন দেরিতে চলাচল করেছে।

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই পঞ্জাবের নানা স্থানে রেললাইনে বসে ‘রেল রোকো আন্দোলন’-এ অংশ নেন কৃষকরা। একজন কৃষক নেতা বলেছেন, “বৃহস্পতিবার থেকে তিন দিন ধরে পঞ্জাবে রেল রোকো কর্মসূচি চলবে। এমএসপি গ্যারান্টি-সহ অনেকগুলি বিষয় রয়েছে, এর মধ্যে রয়েছে দিল্লিতে আন্দোলনের সময় কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ফিরিয়ে নিতে হবে, কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার কথা ভুলে যাওয়া হয়েছে, অথচ আমাদের ব্যয় বেড়েছে ২-৩ গুণ।”

Releated Posts

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026

সোনিয়া গান্ধীর বই প্রকাশ না করা নিয়ে বিজেপি-কংগ্রেসের চাপানউতোর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সংসদীয় দলের (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ না করার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top