News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রবীন্দ্র ভবনে বিতর্ক প্রতিযগিতা বিপ্রলাপ্ত ৯.০ আয়োজিত হয়েছে
Image

রবীন্দ্র ভবনে বিতর্ক প্রতিযগিতা বিপ্রলাপ্ত ৯.০ আয়োজিত হয়েছে

আগরতলা , ২৭ সেপ্টেম্বর : প্রত্যেক বছরের মত এ বছরও আগরতলা রবীন্দ্র ভবনা শিশু বিহার এলামনী এসোসিয়েশন উদ্দ্যাগে বিপ্রলাপ্ত ৯.০ আয়োজিত হয়েছে । এবারের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল হিউম্যানিটি সৌল্ড ফেয়ার এডভান্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন উচ্চ শিক্ষা অধিকর্তা শ্রীনিপেন্দ্র শর্মা উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে। আজকের বিতর্ক প্রতিযোগিতায় গোটা রাজ্যের ১৩ টি বিদ্যালয় এর ২৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আজকের এই অনুষ্ঠানে শিশু বিহার স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী অনুসূয়া ঘোষ কে সংবর্ধিত করা হয়েছে ।
ছোট্ট অনুসূয়া কিছুদিন আগেই তার চুল ক্যান্সার আক্রান্তদের জন্য দান করেছিল। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় দর্শকদের জন্যও ছিল কুইজ এবং বিতর্ক করার সুযোগ। উভয় বিভাগে কুড়িটি করে পুরস্কার দেওয়া হয়েছে দর্শকদের।এই বিতর্ক প্রতিযোগিতায় শুধুমাত্র আগরতলার স্কুল গুলোই নয় মহকুমার অনেক স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে।
এ ধরনের শিক্ষামূলক পদক্ষেপ ছাড়াও শিশু বিহার এলামনি এসোসিয়েশন বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে বছরব্যাপী জড়িত থাকে। কিছুদিন আগেই শিশু বিহার এলামনি রক্তদান শিবিরের আয়োজন করেছে। তাছাড়া বিভিন্ন অনাথ আশ্রম এর সাহায্য প্রদান, রাজ্যের দুস্থ মেধাবী ছাত্রদের সহায়তা প্রদান, বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সহায়তা প্রদান কোভিড পরিস্থিতিতেও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে শিশু বিহার এলামনি অ্যাসোসিয়েশন।

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top