বনকর্মীদের হাতে আটক অবৈধ চেড়াই কাঠের মেইল সহ জেনেরেটর

চড়িলাম,২৭ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে বিশালগড় বন দপ্তরের কর্মীদের হাতে অবৈধ দুটো চেড়াই কাঠের মেইল এবং দুটো জেনারেটর উদ্ধার হয়েছে।

সিপাহীজলা অভয়ারণ্য ত্রিপুরার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। শুধু এই রাজ্যের নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের অন্যতম একটি আকর্ষণীয় স্থান। বনদস্যুদের হাতে নির্বিচারে ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন দামী দামী গাছ । একদল বনদস্যু সুযোগ পেয়ে গাছের লগ পাচার করে সে কাঠের লগ গুলো নিয়ে অবৈধভাবে চেড়াই করে কাঠ গুলো বিক্রি করে দিচ্ছে।

গত মঙ্গলবার দুপুর দুইটায় গোকুলনগর এবং বুধবার সকাল ছয়টা নাগাদ এন সি নগর এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় বন দপ্তরের কর্মীদের হাতে অবৈধ দুটো চেড়াই কাঠের মেইল এবং দুটো জেনারেটর উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানা যায় অবৈধভাবে বিভিন্ন এলাকায় বনদস্যুরা সেই পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে সিপাহীজলার চড়িলাম রেঞ্জ এবং বিশালগড় রেঞ্জের বনকর্মীরা গোকুলনগর এবং এন সি নগর দুটো এলাকাতে হানা দেয়। বনকর্মীদের আসার খবর পেয়ে বনদস্যুরা চেড়াই কাঠের মিল এবং জেনারেটর ফেলে পালিয়ে যায়।
এসডিএফও পল্লব চক্রবর্তী জানান ,আগামী দিনে কর্মীদের টহলদারি আরো জোরদার করা হবে। বনদস্যুদের বিরুদ্ধে এই অভিযান জারি থাকবে বলে জানান বন দপ্তরের আধিকারিক পল্লব চক্রবর্তী।