উত্তর জেলা সফরে মুখ্যমন্ত্রী, যোগ দিয়েছেন বিভিন্ন দলীয় কর্মসূচিতে

আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। মঙ্গলবার ট্রেনে চেপে উত্তর জেলা সফরে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিনের সফরে ছিল এক গুচ্ছ কর্মসূচি।
এদিন  মুখ্যমন্ত্রী   ছৈলেংটা নবনির্মিত ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এদিন। ছৈলেংটা নবনির্মিত ভবনের উদ্বোধন পর, দুপুর একটায় ছামনু পুরাতন স্কুল মাঠে এক পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ছামনুতে অনুষ্টানটি ছিল জন আশির্বাদ যাত্রা। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতাদের বরনের পর শুরু হয় অনুষ্টান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক শম্ভুলাল চাকমা, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের তথ্য তুলে ধরেন।তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনে কু চক্রান্তের পর এই বিধানসভা কেন্দ্র টি, বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারেন নি। কারন এলাকার মানুষ সচেতন ছিলেন। এলাকায় উন্নয়ন ও জনগণের আশির্বাদ ছাড়া কোনটাই সম্ভব নয়। এমকি বাম আমলে মানুষ কে,হুমকি ধমকি দিয়ে ,হয়রানি করা হতো, বঞ্চিত করা হতো বলে অভিযোগ করেন তিনি। বিধায়ক বলেন, ঐ সময়ে এলাকার রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। রাস্তা ছিল কাঁদায় কর্দমাক্ত।রাজধর,মালিধর এলাকার রাস্তার কাজ শুর হয়েছে। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর,কৃষকরা কৃষি সন্মান নিধি,বছরে ছয়হাজার টাকা করে পাচ্ছেন। বৃদ্ধভাতা দুই হাজার টাকা করে পাচ্ছেন বলে সরকারকে ধন্যবাদ জানান। এককথায় সরকারের জন কল্যাণ মুখী কাজের খতিয়ান তুলে ধরেন তিনি।

এদিন  মুখ্যমন্ত্রী ডাঃ মানিকসাহা বলেন,  বিগত বিধানসভা নির্বাচনের পূর্বে ছৈলেংটায় রাজনৈতিক সন্ত্রাসে নিশিকান্ত চাকমা খুন হয়েছেন। ঐ দৃশ্যে এখন ভোলা যায়নি। তিনি আরো বলেন, পূর্বতন বাম সরকার থাকাকালীন নির্বাচন এলেই বিভিন্ন সন্ত্রাস চালিয়ে হিংসা ছড়ানো হত। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর শান্তিপূর্নভাবে নির্বাচন হচ্ছে। সবকা সাথ সবকা বিশ্বাস,এই মন্ত্র নিয়ে মানুষের কাছে যেতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি মানুষের জন্য কাজ করা। মোদি সরকার ক্ষমতায় আসার পর এ রাজ্যের রেল যোগাযোগ এর উন্নতি হয়েছে। ত্রিপুরা থেকে মানুষ বিভিন্ন রাজ্যে এ যাচ্ছে। প্রধানমন্ত্রী সবসময় জনজাতিদের কথা চিন্তা করেন বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি আরো বলেন সরকার,এস,এইচ,জি, গ্রুপ এর উন্নয়নে জন্য কাজ করছে,যাতে তারা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে। সংসদে মহিলা সংরক্ষন বিল পাশ হয়েছে।  রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস,সিপিএম যে অশুভ জোট তৈরি করেছে,তা রাজ্যের মানুষ মেনে নিতে পারেনি। তাই উপনির্বাচনে জনগন উচিত শিক্ষা দিয়েছেন। যাদের হাতে রক্ত ভরা তাদের সাথে জোট,বা হাত মেলানো কংগ্রেস কর্মীরা মানতে পারেননি। নাম না তিনি বলেন যে,কলেরজল নিয়ে পবিত্র বিধানসভায় শুদ্ব করতে যান,এমন কান্ড মানুষ কখনো দেখেননি। ছামনুতে জন আশির্বাদ যাত্রা শেষ করে মুখ্যমন্ত্রী এরপর ৪৮করমছড়া কেন্দ্রে সাংগঠনিক বৈঠকে যোগদান করেন। এছাড়াও অনুষ্টানগুলিতে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাইজেলার বিজেপির সভাপতি পরিমল দেব্বর্মা,মন্ডল সভাপতি মোহনলাল চাকমা এবং বিধায়ক শম্ভুলাল চাকমা।