News Flash

Image

হাইলাকান্দিতে ২৮ লক্ষ টাকার বিগ বাজেটের গণেশ পূজা

হাইলাকান্দি (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বিঘ্ননাশায় শ্ৰীশ্ৰী গণেশ বন্দনায় মুখরিত হাইলাকান্দি জেলা। কেবল হাইলাকান্দিই নয়, রাজ্যের প্রান্তে প্রান্তে বন্দনা হচ্ছে সিদ্ধিদাতা, বিঘ্ন বিনাশক গজাননের।

হাইলাকান্দিতে এবার বারোয়াড়ি ময়দানে ২৮ লক্ষ টাকার বিগ বাজেটের গণেশ পূজা অনুষ্ঠিত হচ্ছে। গণপতির পূজাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনায় গোটা জেলা। গণপতির অভিষেক, পূজা-অৰ্চনা, হোমযজ্ঞ, আরতী, ভোগ, প্ৰসাদ বিতরণ, ধৰ্মীয় শোভাযাত্রা ইত্যাদি বিভিন্ন আধ্যাত্মিক পরম্পরায় অস্থায়ী মন্দিরে গণেশ চতুৰ্থী পালন হচ্ছে।

এদিকে বঙাইগাঁওয়েও গণেশ চতুৰ্থী উদযাপন করছেন জেলার ভক্তপ্রাণ মানুষ। সমগ্ৰ দেশের সঙ্গে সংগতি রেখে বঙাইগাঁও জেলার লেঙটিছিঙায় সিদ্ধিদাতার পূজা-অৰ্চনা চলছে। তিনি দিনের ব্যতিক্ৰম কার্যসূচি গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে লেংটিছিঙা গণেশ মন্দিরে গণেশ চতুৰ্থী। আজ ভোর থেকে অগণন ভক্তের সমাবেশ ঘটেছে। আজ ভোর ৫.০০টা থেকে ঐতিহাসিক লেঙটিছিঙা গণেশ মন্দিরে ভক্তরা ভিড় জমিয়েছেন। সন্ধ্যেয় গণেশ বন্দনায় মুখরিত হবে গণেশ মন্দির চত্বর।

এছাড়া, ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর, যোরহাট, গোলাঘাট, লামডিং, নগাঁও, হোজাই প্রভৃতি অঞ্চলেও অনুষ্ঠিত হচ্ছে গণপতির পুজো।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top