News Flash

Image

অমৃত বৃক্ষ : রবিবার রেজিস্ট্রিকৃত সবাইকে গাছের চারা রোপণের আহ্বান

হাইলাকান্দি (অসম) ১৫ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্য সরকার অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচির জন্য ইতিমধ্যে নির্ধারিত ওয়েব বা অ্যাপ-এর মাধ্যমে রেজিস্ট্রিকৃত সবাইকে আগামীকাল রবিবার গাছের চারা রোপণের জন্য আবেদন জানানো হয়েছে। গাছের চারা রোপণের ফটো অর্থাৎ সেলফি নির্ধারিত ওয়েব এবং অ্যাপ-এর মাধ্যমে আপলোড করার মেয়াদ ২০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ফটো অর্থাৎ নির্ধারিত ওয়েব এবং অ্যাপ-এর মাধ্যমে সেলফি ১৭ সেপ্টেম্বর বিকাল চারটার মধ্যে তুলে রাখতে হবে।

হাইলাকান্দি জেলায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ২ লক্ষ ২৮ হাজার চারটি গাছের চারা বণ্টন করা হয়েছে। এজন্য জেলায় নির্ধারিত অ্যাপ-এর মাধ্যমে ৮৫ হাজার ৭৬৮ জন ব্যক্তি নির্ধারিত অ্যাপ-এ রেজিস্ট্রেশন করেছেন। রাজ্যে এক দিনে এক কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি অমৃতবৃক্ষ আন্দোলনে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯-টা থেকে বিকাল ৪-টার মধ্যে সম্পন্ন হবে।
এদিকে যাঁরা ১১ সেপ্টেম্বরের পর নির্ধারিত অ্যাপ রেজিস্ট্রেশন করেছেন, তাঁদেরকে নিকটবর্তী জিপি অফিস অথবা পুরসভা কার্যালয় থেকে চারা গাছ সংগ্রহ করতে প্রশাসন থেকে জানানো হয়েছে। এছাড়া নিকটবর্তী বন বিভাগের কার্যালয় থেকেও চারা গাছ সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে। এজন্য বন বিভাগের কার্যালয়গুলির ফোন নম্বরও জানিয়ে দেওয়া হয়েছে।

এগুলি যথাক্রমে মাটিজুরিতে ৮৬৩৮৬১৫২২৮, কাটলিছড়ায় ৮৪৭৩৮৯১৯০২, ঘাড়মুড়ায় ৭০৬০৪৬৬৯৭৫, পলারপারে পাঁচগ্রাম রেঞ্জে ৯৪০১২২৯১৬৭, হাইলাকান্দি সদর বিটের জন্য ৭০০২০২৫৫১৫ এবং লালা সদর বিটের জন্য ৯৫০৮২২৬৩০০।
জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে সবাইকে নির্দিষ্ট সময়ে সেলফি তুলে নির্দিষ্ট সময়ে আপলোড করতে বলা হয়েছে।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

অসমে জোরদার ভোটগ্রহণ, বিকেল ৩টা পর্যন্ত ভোটদান ৭৫ শতাংশের বেশি

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): বৃহস্পতিবার অসম বিধানসভা নির্বাচনে জোরকদমে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টা পর্যন্ত প্রাপ্ত আনুমানিক তথ্য অনুযায়ী,…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top