News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়ে কর্মসূচি পালিত তেলিয়ামুড়ায়
Image

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়ে কর্মসূচি পালিত তেলিয়ামুড়ায়

আগরতলা, ৭ সেপ্টেম্বর : একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সর্বত্র। বৃহস্পতিবার এর  কুফল সম্পর্কে এক সেমিনার অনুষ্ঠিত হয়  তেলিয়ামুড়ায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে ও কবি নজরুল বিদ্যা ভবন দ্বাদশ এর ব্যাবস্থাপনায় তেলিয়ামুড়া টাউন হলে বৃক্ষে জলপ্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী  রায়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান  মধুসূদন রায়, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুই আধিকারিক যথাক্রমে অপরাজিতা দাস ও তুলি চাকমা, কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের  প্রধান শিক্ষক বিসুরাই দেববর্মা সহ অন্যান্যরা। 

স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল বিদ্যালয়ের ইকো ক্লাবের কনভেনার রাখাল চন্দ্র রায়। এই সচেতনতামূলক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যানী রায় উপস্থিত ছাত্র ছাত্রীদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য  যে প্লাস্টিক দায়ী তা নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরে এবং আগামী দিনে সুন্দর সুস্থ ভাবে পরিবেশ এর ভারসাম্য রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে আহ্বান রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় আট শতাধিক ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলো। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top