News Flash

Image

দশ কোটি টাকার হিরোইন উদ্ধার, ধৃত এক

আগরতলা, ২ সেপ্টেম্বর : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে দামছড়া থানার পুলিশ। অসম থেকে ত্রিপুরা প্রবেশের পথে দামছড়া নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে ১০০টি সাবানের বাক্সে মোট ১ কেজি ৩০০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে পুলিশ। সাথে বহি:রাজ্যের এক যুবককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত হিরোইনের বাজার মূল্য আনুমানিক দশ কোটি টাকা হবে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

জানা গেছে,আজ সকালে দামছড়া নাকা চেকিং- এ বসে আরক্ষা বাহিনী।তখন পুলিশ সন্দেহভাজন একটি সাদা রঙের বলেরো গাড়িকে আটক করে তল্লাশি চালিয়েছে।তখন গাড়ির গোপন চেম্বার থেকে ১০০টি সাবানের বাক্সের মোট ১ কেজি ৩০০ গ্রাম হিরোইন মজুত ছিল।সাথে গাড়ির চালক অসমের করিমগঞ্জ জেলার খলিল উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে দামছড়া থানার পুলিশ।

Releated Posts

বিজেপির ৪৭তম প্রতিষ্ঠা দিবসে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন

আগরতলা, ৬ এপ্রিল : ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায়…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা, ৬ এপ্রিল: যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টি-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে নানা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top