News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্থায়ী কর্ম সংস্থান এবং বকেয়া বেতনের দাবীতে জিবিপি হাসপাতালে বিক্ষোভে সামিল অনিয়মিত নার্সেরা
Image

স্থায়ী কর্ম সংস্থান এবং বকেয়া বেতনের দাবীতে জিবিপি হাসপাতালে বিক্ষোভে সামিল অনিয়মিত নার্সেরা

আগরতলা, ১ সেপ্টেম্বর।। স্থায়ী কর্মসংস্থানের দাবীতে শুক্রবার জিবিপি হাসপাতালে বিক্ষোভে সামিল হল ১০০ জন অনিয়মিত নার্স। করোনার সময় তারা তাদের জীবন বাজি রেখে জিবিপি হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করলেও তাদের প্রাপ্য বেতন তাদের প্রদান করা হয়নি বলে অভিযোগ। এমনকি করোনার পর তাদের নিয়োগ করার আশ্বাসও দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হতেই তাদের ২-৩ মাস কাজ করিয়ে বের করে দেওয়া হচ্ছে। যতদিন কাজ করেছেন তার বেতনও তারা পাচ্ছেন না বলে অভিযোগ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে শুক্রবার ফের একবার তারা স্থায়ী সমাধানের ভিত্তিতে বিক্ষোভে সামিল হন।  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সংকট নেমে এসেছিল ঠিক তখনই প্রায় ১০০ জন নার্স হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন। জনসাধারনের সেবা করেছেন। তাদের চাকরির ক্ষেত্রে রাজ্য সরকার কিছুটা সাহায্য করবে বলে জানিয়েছিল। স্থায়ী চাকরির ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছিল। তবে এখন আর তাদের প্রাপ্য বেতন টুকুও মিটিয়ে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি জিবিপি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে গেলেও তারা জানান, তাদেরকে নাকি ফান্ড দেওয়া হচ্ছে না। ফলে তারা তাদের বেতন ভাতা মিটিয়ে দিতে পারচ্ছেন না। অনিয়মিত নার্সরা এদিন অভিযোগ করেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা। রাজ্যে নার্সের সঙ্কট রয়েছে। এমনকি জিবিপি হাসপাতালে নার্সের সংখ্যা দরকার থেকে অনেক কম বলেও অভিযোগ তাদের। বার বার তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চিঠি পাঠিয়েও দেখা করতে পারছেন না বলে অভিযোগ। তাদের স্থায়ী সমাধান না হলে তারা আইনি পথে হাঁটবেন বলেও হুশিয়ারি দিয়েছেন এদিন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top