News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগরে অনুষ্ঠিত সিভিক অ্যাকশন প্রোগ্রাম
Image

পানিসাগরে অনুষ্ঠিত সিভিক অ্যাকশন প্রোগ্রাম

আগরতলা, ১ সেপ্টেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার সীমান্তবর্তী গ্রাম সাগরপাড়ায় বিএসএফ ফ্রন্টিয়ার ত্রিপুরার অধীনে বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার পানিসাগরের নির্দেশ অনুসারে  বু-এর দ্বারা একটি সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।  বিএন বিএসএফ-এর সহকারী কমান্ডেন্ট প্রবীণ কুমার এবং আশেপাশের গ্রামের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এসএইচকিউ বিএসএফ পানিসাগরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল  মুরারি প্রসাদ সিং এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিভিক অ্যাকশন প্রোগ্রাম চলাকালীন সাগরপাড়া গ্রাম এবং সীমান্ত এলাকার প্রায়  গ্রামবাসীকে কম্বল, মশারি (ডাবল, )জুতা, বাসনপত্র, পোশাক  স্কুলের জন্য পর্যাপ্ত পরিমাণে স্টেশনারী, অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়েছে। এছাড়া চাদর, প্লাস্টিকের টেবিল এবং প্লাস্টিকের চেয়ার, গ্রামবাসীদের বিনোদনের জন্য কমিউনিটি সেন্টারের জন্য বাদ্যযন্ত্র এবং অভাবী সীমান্ত জনগোষ্ঠীকে কাটার, সরঞ্জাম প্রদান করা হয়। একই দিনে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে গ্রামবাসী ও বিএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে মিলিত ভোজের আয়োজন করা হয়। সীমান্ত বাহিনীর পক্ষ থেকে জানানো হয়  বিএসএফ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাহারা দেয় পাশাপাশি সীমান্ত জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তুলে।  এমনকি প্রায়ই বিএসএফ সিভিক অ্যাকশন প্রোগ্রাম এবং মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সীমান্ত গ্রামগুলিকে সহায়তা করা হয় ।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top