News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সপাতালের ভুল চিকিৎসায় মৃত্যু এক চিকিৎসকের
Image

সপাতালের ভুল চিকিৎসায় মৃত্যু এক চিকিৎসকের

আগরতলা, ১ সেপ্টেম্বর।। উদয়পুর টেপানিয়ায়  গোমতী জেলা হাসপাতালে  চিকিৎসকের ভুল অপারেশনে এক নাবালকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র খুব এর সঞ্চার হয়েছে। পরিজনদের কান্নায় ভারী হয়ে উঠে হাসপাতাল চত্বর।
ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর এলাকার বাসিন্দা অনিক দেব গলার সমস্যা নিয়ে উদয়পুর টেপানিয়া  গোমতী জেলা  হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার সকালে। তারপর সেখানে কর্মরত এক চিকিৎসক অনিক দেবের গলায় একটি অস্ত্রোপচার করেন। তারপর থেকেই অনিক দেবের শারীরিক সমস্যা দেখা দেয়। তারপরেই উদয়পুর টেপানিয়া  জেলা হাসপাতালের ওই চিকিৎসক দায়মুক্ত হওয়ার কৌশল হিসেবে তাকে জরুরি ভিত্তিতে জিবি হাসপাতালে রেফার করে দেন।  জিবিপি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা করা যায়নি। গোমতী জেলা হাসপাতালের ওই চিকিৎসক নিজেকে বাঁচাতে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে অনিক দেবকে মৃত অবস্থায় উদয়পুর টেপানিয়া হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে রেফার করে দেয় বলেই অভিযোগ করেন মৃত অনিক দেবের পরিবারের লোকজন। পরে নাবালক ছেলেকে জিবিপি হাসপাতালে আনার পর সেখানে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর  তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত নাবালকের পরিবারের লোকজন আরো অভিযোগ করেন উদয়পুর টেপানিয়া  গোমতী জেলা হাসপাতালের একজন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী অনিক দেবকে জিবিপি হাসপাতালে আনার পর কিছুক্ষণের মধ্যেই তারা গা ঢাকা দেন। ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে মৃত নাবালক ছেলের মা বাবা সহ আত্মীয় পরিজন। পরিবারের লোকজন ও আত্মীয় পরিজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে চিকিৎসকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভুল চিকিৎসার কারণেই নাবালকের মৃত্যু হয়েছে বলে তারা স্পষ্টভাবে অভিযোগ করেছেন। উল্লেখ্য গোমতী জেলা হাসপাতালে ইতিপূর্বেও বিনা চিকিৎসায় এবং ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর বহু ঘটনা ঘটেছে। পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে গোমতী জেলা হাসপাতালের চিকিৎসকদের উপর রোগী ও তাদের পরিবারের লোকজনদের আত্মবিশ্বাস ক্রমশ হ্রাস পাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যেখানে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একাংশ চিকিৎসকদের গাফিলতি ও ভুল চিকিৎসার কারণে রোগী মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

Releated Posts

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top