News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটোচালকদের দ্বারা অবরুদ্ধ আগরতলা খোয়াই জাতীয় সড়ক
Image

অটোচালকদের দ্বারা অবরুদ্ধ আগরতলা খোয়াই জাতীয় সড়ক

আগরতলা, ৩১ আগস্ট: ৷ আগরতলা – খোয়াই জাতীয় সড়ক অবরোধের চেষ্টা অটো চালকদের। পুলিশের কড়া হুশিয়ারির পর অবরোধ থেকে বিরত থাকেন অটো চালকরা। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। জানা যায়, নির্দিষ্ট করে কোন একটি রুট পারমিট প্রাপ্ত অটো অন্য রুট ধরে চলাচল করছে এই সমস্যা দীর্ঘদিনের। যার কারণে অটো চালকদের মধ্যে বাড়ছে তিক্ততা। এতে করে সৃষ্টি হচ্ছে ঝামেলার। দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। কিন্তু বেখবর প্রশাসন। বৃহস্পতিবার এমনই একটি ঘটনা দেখা গেল লেফুঙ্গা থানার অন্তর্গত কামালঘাট এলাকায়। আগরতলা খোয়াই জাতীয় সড়কের উপর কামালঘাট এলাকায় অন্য এলাকার রুট পারমিট প্রাপ্ত বেশ কয়েকটি অটো যাত্রীদের নিয়ে কামালঘাট রুটে চলাচল করছিল। আর এতে বেজায় চটে যায় কামালঘাট এলাকার রুট পারমিট প্রাপ্ত অটোর চালকরা। কামালঘাট রুট পারমিট প্রাপ্ত অটো চালকরা অন্য রুট পারমিট প্রাপ্ত অটো গাড়িগুলো থেকে যাত্রীদের নামিয়ে দেয়।

একপ্রকারভাবে হুমকির মুখে পড়ে যাত্রীদের কাছ থেকে কোনরকম ভাড়া আদায় করা ছাড়াই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয় অন্য এলাকার রুট পারমিটভুক্ত অটোগুলো। কামালঘাট এলাকার রুট পারমিট প্রাপ্ত অটোচালকদের অভিযোগ এ ধরনের ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী পুলিশ প্রশাসন। এক রুট পারমিট প্রাপ্ত অটোগুলো যাত্রীদের নিয়ে অন্য রুট ধরে চলাচল করলেও কোনরকম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ প্রশাসন। কামালঘাট এলাকার রুট পারমিট প্রাপ্ত অটো চালকেরা ব্যস্ততম এই আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। কিন্তু এদিন পুলিশের কড়া হুশিয়ারিতে তাদের এই অবরোধের প্রচেষ্টা ব্যর্থ হয়। অবরোধ করা থেকে বিরত থাকে অটোচালকরা।

Releated Posts

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top