News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতিদের একমাত্র বন্ধু বিজেপি, তা প্রদ্যুত কিশোর ও জানেনঃ বিপ্লব কুমার দেব  
Image

জনজাতিদের একমাত্র বন্ধু বিজেপি, তা প্রদ্যুত কিশোর ও জানেনঃ বিপ্লব কুমার দেব  

আগরতলা, ৩০ আগস্ট।। ত্রিপুরার এতদিন শাসন করেও জনজাতিদের কল্যানে কিছুই করতে পারেনি সিপিআইএম দল। রাজ্যে যত আঞ্চলিক দল হয়েছে তা বিজেপির জন্য তৈরি হয়নি, তৈরি হয়েছে সিপিআইএমের শোষণের কারনে, আত্যাচারের কারনে। রাজ্যে জনজাতিদের একমাত্র বন্ধু বিজেপি সরকার। বুধবার তৈবান্দাল এলাকায় নির্বাচনী জনসভায় এই কথাগুলি বলেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। তিনি বলেন ১৯৯৮ সাল থেকে নিজের রাজ্যে রিয়াংদের শরণার্থী বানিয়ে রেখেছিল সিপিআইএম। তাদের ছেলেমেয়েকে পড়াশোনা থেকে বঞ্চিত করেছে। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একমাত্র তারাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। বিপ্লব দেব এদিনের জনসভায় এও বলেন, যে প্রদ্যুত কিশোর মানিক্যও জানেন যে বিজেপি সরকারই একমাত্র জনজাতিদের পাশে রয়েছে। একপ্রকার তিপ্রা মথারও সমর্থন রয়েছে বিজেপির, এমনই নিজ বক্তব্যে তুলে জানান দিলেন সাংসদ। এদিনের জনসভা থেকে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি উপ নির্বাচনেই বিজেপির জয় নিশ্চিত করতে গণ দেবতার কাছে আহ্বান জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।

Releated Posts

তিপ্রা মথার হামলায় আহত বিজেপি প্রার্থীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ এপ্রিল: তিপরা মথা সমর্থকদের হামলায় আহত হওয়া পেকুয়াজলা-জন্মেজয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী মজী দেববর্মার বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Apr 8, 2026

ধ্বংস প্রায় এডিসিকে ধ্বংসকারীদের হাত থেকে রক্ষা করতে হবে এখানের জনগণকেই: মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল:ধ্বংস প্রায় এডিসিকে ধ্বংসকারীদের হাত থেকে রক্ষা করতে হবে, লুটপাটকারীদের হাত থেকে এডিসিকে রক্ষা…

ByByReshmi Debnath Apr 8, 2026

টিএমপি মানে তিপরা মারপিট পার্টি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ এপ্রিল: টিএমপি মানে তিপরা মারপিট পার্টি। এরা মারপিট ছাড়া কিছুই বোঝে না, রাজনীতির সংজ্ঞাই বদলে দিয়েছে।…

ByByReshmi Debnath Apr 8, 2026

ছাদের ওপর সূর্য, ঘরে আলো, ১০ মেগাওয়াট উৎপাদন ছাড়িয়ে বিদ্যুতে নতুন যুগের সূচনা করল টিএসইসিএল

আগরতলা, ৮ এপ্রিল: কখনও বিদ্যুৎ মানেই ছিল দূরের কোনও বড় প্ল্যান্ট, বিশাল যন্ত্রপাতি আর অনিশ্চয়তার ছায়া। কিন্তু ছবিটা…

ByByReshmi Debnath Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top