News Flash

  • Home
  • দিনের খবর
  • সরকারি স্কুলে ছুটির সংখ্যা কমল বিহারে; প্রতিবাদ শিক্ষকদের, সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি মোদীর
Image

সরকারি স্কুলে ছুটির সংখ্যা কমল বিহারে; প্রতিবাদ শিক্ষকদের, সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি মোদীর

পাটনা, ৩০ আগস্ট (হি.স.) : বিহারের সরকারি স্কুলে উৎসবের ছুটির সংখ্যা কমিয়ে দিল বিহার শিক্ষা দফতর। ২৯ আগস্ট জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিহার শিক্ষা দফতর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সরকারি স্কুলে উৎসবের ছুটির সংখ্যা ২৩ থেকে কমিয়ে ১১ করেছে। বিহার শিক্ষা দফতরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষকরা। আবার এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ ও বিজেপি নেতা সুশীল মোদী।

বিহার সরকারের ছুটি কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার কিষাণগঞ্জে সরকারি স্কুলের শিক্ষকরা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন। বিহার রাজ্য শিক্ষক সমিতির জেলা সভাপতি রাঘিবুর রহমান বলেছেন, “এখানে (কিষাণগঞ্জ) ছাড়া বিহারের অন্য কোনও জেলায় ছুটি বাতিল করা হয়নি। আমরা এখানে জেলা শিক্ষা অফিসারের কাছে একটি স্মারকলিপি দিতে এসেছি এবং আমাদের লিখিত নির্দেশনা দেখাতে চেয়েছি যে কারণে রাখিবন্ধনের ছুটি বাতিল করা হয়েছে।”

এ বিষয়ে রাজ্যসভার সাংসদ ও বিজেপি নেতা সুশীল মোদী বলেছেন, “এটি হিন্দু-বিরোধী মানসিকতার লক্ষণ। বিহারে ঘরে ঘরে পালিত হয় ‘ছট’… স্কুল খুললেও এই উৎসবের সময় কোন শিশু কী স্কুলে যাবে? সরকারের উচিত কোনও বিলম্ব না করে, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করা।”

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top