News Flash

Image

নেশা সেবন করতে এসে জনগনের হাতে আটক এক যুবক

আগরতলা, ৩০ আগস্ট।। কৈলাশহর মোহনপুর এলাকায় এক যুবক ব্রাউন সুগার সেবন করতে এসে এলাকাবাসীদের হাতে আটক হয় । পরবর্তী সময় তাকে কৈলাশহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় যে শিলচর শিলংপট্টি এলাকার বাসিন্দা। তার নাম তরুণী বিশ্বাস, সে কৈলাশহরে মেডিসিনের কাজ করে । অভিযোগ বুধবার দুপুর বেলা সে কৈলাশহর মোহনপুর এলাকায় এসে এক বাড়িতে প্রবেশ করে জিজ্ঞাসা করে এখানে কি ব্রাউন সুগার পাওয়া যাবে । পরবর্তী সময় এলাকাবাসী তাকে আটক করে এবং খবর পাঠায় কৈলাশহর থানায় । ঘটনাস্থলে ছুটে যায় ডিএসপি উৎপলেন্দু দেবনাথ ,কৈলাশহর থানার ইন্সপেক্টর মিকেলা ডারলং এর নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী । পাশাপাশি ওই যুবক বলে ওই এলাকায় এক ব্যক্তির বাড়িতে নাকি ব্রাউন সুগার বিক্রি করা হয় । পাশাপাশি সে ওইখানে যাবার জন্য সেখানে এসেছিল। ভুলবশত সে এই বাড়িতে ঢুকে পড়ে । পরবর্তীকালে কৈলাসহর থানার পুলিশ এবং এলাকাবাসীরা মিলে তার কথামতো ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। যদিও কিছু পাওয়া যায়নি। পরবর্তীকালে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর বিজেপি মন্ডলের নেতৃত্বরা । উক্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।বর্তমানে তরুণী বিশ্বাস কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। তবে এই নেশা যেভাবে  সভ্য সমাজকে গ্রাস করছে তাতে আগামীদিনে যে এই সমাজ ভয়াবহ জায়গায় গিয়ে দাঁড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Releated Posts

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু…

ByByReshmi Debnath Apr 12, 2026

এডিসি নির্বাচন: দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার ৬৫ শতাংশ

আগরতলা, ১২ এপ্রিল: বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী,…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top