News Flash

  • Home
  • খেলা
  • টানা জয় পেতে মরিয়া লালবাহাদুর বীরেন্দ্র ক্লাবও চাইছে ১ম জয়ের সাধ
Image

টানা জয় পেতে মরিয়া লালবাহাদুর বীরেন্দ্র ক্লাবও চাইছে ১ম জয়ের সাধ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।।জয়ের ধারা অব্যহত রাখতে আগামীকাল মাঠে নামছে লালবাহাদুর ব্যায়ামাগার। প্রতিপক্ষ প্রথম ম্যাচে পরাজিত হওয়া বীরেন্দ্র ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আযোজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। আসরে নিজেদের প্রথম ম্যাচে টাউন ক্লাবের বিরুদ্ধে জয় পাওয়ার পর বীরেন্দ্র ম্যাচের আগে দলের শক্তি বাড়িয়েছে সুজিত ঘোষের দল। আনা হয়েছে মাঝমাঠের ফুটবলার মঈণুদ্দিনকে। গুজরাট থেকে ওই ফুটবলারটি দলের সঙ্গে যোগ দেওয়ায় শক্তি কয়েকগুন বেড়েছে বলে মনে করেন লাল হলুদ সমর্থকরা। দুদলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবে লালবাহাদু এগিয়ে থাকলেও কোচ সুজিত ঘোষ যতেষ্ট সতর্ক। ফুটবলারদের মধ্যে কোনও রকম আত্মতুষ্টি আনতে দিতে চাইছেন না। অন্য আর ৫ টি ম্যাচের মতোই বীরেন্দ্র ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তাই সুজিত ঘোষের সহজ সরল স্বীকারোক্তি:‌ “আমার কাছে সবদলই শক্তিশালী। নিজেদের সেরাটা দিয়েই জয় পেতে চাইছি আমরা। স্থানীয় ফুটবলারদের নিয়ে বীরেন্দ্র যথেষ্ট বেগ দেবে। দীর্ঘদিন একসঙ্গে অনুশীলন করার ফলে দলীয় ফুটবলারদের মধ্যে বোঝাপড়া ভালো। তবে আমাদের মাঝমাঠের ফুটবলাররা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় পাবোই”। অপরদিকে লালবাহাদুরকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসরের প্রথম জয় পেতে বদ্ধপরিকর বীরেন্দ্র ক্লীবের ফুটবলাররাও। কোচ সুবোধ দেববর্মা বলেন,”সীমিত শক্তি নিয়ে আমার ছেলেরা ৯০ মিনিট লড়াই করবে। যা চাপে রাখবে বিপক্ষ দলকেই”।‌‌‌

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top