News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ৩০ আগস্ট ‘রাখী বন্ধন’ উৎসব পালন করবে
Image

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ৩০ আগস্ট ‘রাখী বন্ধন’ উৎসব পালন করবে

প্রয়াগরাজ, ২৬ আগস্ট (হি.স) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রয়াগরাজের পক্ষ থেকে সিভিল লাইনে প্রয়াগ সঙ্গীত সমিতিতে রাখী বন্ধনের উৎসবটি ধুমধামভাবে পালন করা হবে। আগামী ৩০ আগস্ট ‘রাখী বন্ধন’ উৎসব পালন করবে সঙ্ঘ।

বিভাগ সঙ্ঘচালক কৃষ্ণা পাল সিং জানিয়েছেন, আগামী ৩০ আগস্ট শ্রাবণ শুক্লা পূর্ণিমায় অর্থাৎ বুধবার সকাল সাড়ে ৭টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার টোলীর সদস্য মুকুল কানিটকর । অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের রাজর্ষি ট্যান্ডন মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সীমা সিং। এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য বিভাগ সঙ্ঘচালক সকলকে অনুরোধ জানিয়েছেন।
সংস্কার ভারতী প্রয়াগরাজের প্রাক্তন প্রধান ড. সন্তোষ খান্না বলেন, এই রাখী বন্ধনের মূল উদ্দেশ্য, জাতীয় প্রতিরক্ষা, সামাজিক নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক নিরাপত্তার বোধকে শক্তিশালী করা। তিনি আরও বলেন, বিগত ৯৭ বছর ধরে সঙ্ঘ নিরন্তর পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই কাজে নিযুক্ত রয়েছে।

Releated Posts

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভারতের কূটনীতিতে প্রশ্ন তুলল কংগ্রেস

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার সংঘাতে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির প্রেক্ষিতে…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top