রামপুরহাট, আগস্ট (হি. স.) : পথ দুর্ঘটনায় মায়ের মৃত্যুর খবর পেয়েই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ছেলে। বীরভূমের মল্লারপুর থানার বীরচন্দ্রপুর গ্রামের ঘটনা ।
মৃতের নাম মিলন মাল। তার বাড়ি বীরভূমের মল্লারপুর থানার বীরচন্দ্রপুর গ্রামে। শুক্রবার সন্ধ্যায় ডাক্তার দেখানোর জন্য রামপুরহাট আসছিলেন মিলন মালের মা শঙ্করী মাল। তারাপীঠ – রামপুরহাট রাস্তার বেলে মোড়ের কাছে একটি চারচাকা গাড়ির ধাক্কায় আহত হন তিনি। তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তিনি মারা যান। মায়ের মৃত্যুর খবর জানতে পেরে মিলন মাল গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে তার পরিবারের সদস্যদের দাবি। শনিবার সকালে গ্রামের পাশে মাঠে কাঁদরের পাড়ে একটি গাছ থেকে মিলন মালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বীরচন্দ্রপুর গ্রামের বাড়িতে মিলন মাল ও তার মা শঙ্করী মাল বসবাস করতেন। মায়ের মৃত্যুতে তিনি একা হয়ে পড়েছেন। এই অবসাদে সে আত্মঘাতী হয়েছেন।

