News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশে ফিরেই সোজা ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী, কথা বলবেন বিজ্ঞানীদের সঙ্গে
Image

দেশে ফিরেই সোজা ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী, কথা বলবেন বিজ্ঞানীদের সঙ্গে

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.): চন্দ্রযান-৩ মিশনকে সফল করে গোটা বিশ্বের কাছে ভারতের সুনাম বাড়িয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এত বড় সাফল্যের পরও এখনও সশরীরে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানানো হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাই গ্রিস থেকে দেশে ফিরেই সোজা ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী মোদী, কথা বলবেন বিজ্ঞানীদের সঙ্গে।

গত বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশের চন্দ্রযান-৩-এর চাঁদ ছোঁয়ার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সফল অবতরণের পর প্রধানমন্ত্রীর ভাষণে জানিয়েছিলেন, শুক্রবার দেশে পৌঁছেই তিনি ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে যাবেন। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা।
ব্রিকস সামিটে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় যান প্রধানমন্ত্রী। এদিকে, বুধবারই চাঁদে চন্দ্রযান-৩-এর অবতরণের দিন ছিল। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পরই ইসরোর বিজ্ঞানীদের ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সফল অবতরণের পর ভাষণে বলেছিলেন, ‘ভারত চাঁদে পৌঁছে গেল। এটা নতুন ভারতের সূচনা। আমরা পৃথিবীর মাটিতে সংকল্প নিয়েছিলাম আর চাঁদে তা পূরণ হল।’ সে সময়েই তিনি জানিয়েছিলেন, দেশে ফিরে শীঘ্রই তিনি ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করবেন।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top