রম্পরাগত ওষুধের উপর গ্লোবাল সামিট বিশ্বের জন্য অনন্য সুযোগ প্রদান করবে : মনসুখ মান্ডভিয়া

গান্ধীনগর, ১৭ আগস্ট (হি.স.): পরম্পরাগত ওষুধের উপর গ্লোবাল সামিট বিশ্বের জন্য অনন্য সুযোগ প্রদান করবে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বৃহস্পতিবার গুজরাটের গান্ধীনগরে চিরাচরিত মেডিসিন গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “পরম্পরাগত ওষুধের উপর গ্লোবাল সামিট বিশ্বের জন্য অনন্য সুযোগ প্রদান করবে, সংলাপে নিযুক্ত হবে, ধারণা বিনিময় করবে এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব স্থাপন করবে, চিরাচরিত ও পরিপূরক ওষুধের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে এবং চিরাচরিত নিরাময় অনুশীলনের সম্ভাবনার প্রচার ও সুবিধার দিকে একসাথে কাজ করবে।”

গান্ধীনগরের মহাত্মা মন্দিরে এই প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, “চিরাচরিত ও পরিপূরক ওষুধ বহু শতাব্দী ধরে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” এই সম্মেলন ফলপ্রসূ হবে বলে আশাপ্রকাশ করেছেন মান্ডভিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান (ডিজি) টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রমুখ।