News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে মৃত্যু ৬০-এর বেশি, লন্ডভন্ড দেবভূমি উত্তরাখণ্ডও
Image

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে মৃত্যু ৬০-এর বেশি, লন্ডভন্ড দেবভূমি উত্তরাখণ্ডও

শিমলা ও দেহরাদূন, ১৬ আগস্ট (হি.স.): মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসের জেরে হিমাচল প্রদেশের জনজীবন বিপর্যস্ত। ভারী বৃষ্টি, বন্যা পরিস্থিতি এবং ধসের কারণে চার দিনে হিমাচল প্রদেশে মারা গিয়েছেন অন্তত ৬০ জন। মঙ্গলবার ধস নামার কারণে কালকা থেকে শিমলা যাওয়ার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৪ আগস্ট ব্যাপক ভূমিধসের জেরে বিপুল ক্ষতিগ্রস্ত শিমলার সামার হিল এলাকা, সেখানে বুধবারও উদ্ধারকাজ চলছে।

এসডিএম শিমলা (আর্বান) ভানু গুপ্তা বলেছেন, এখনও পর্যন্ত এখানে ১৪টি দেহ উদ্ধার হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এনডিআরএফ-এর সেকেন্ড ইন কমান্ড বি এস রাজপূত বলেছেন, “প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখানে ২১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত আমরা ১২টি দেহ উদ্ধার করেছি। বুধবার আমরা আরও একটি দেহ পেয়েছি, এখনও পর্যন্ত ১৩টি দেহ উদ্ধার করা হয়েছে। আমরা ভারী যন্ত্রপাতি ছাড়া বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করছি। আমরা নিশ্চিত করতে পারছি না কখন অনুসন্ধান শেষ হবে, কারণ নীচের এলাকায় মৃতদেহগুলি কমপক্ষে ২ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মঙ্গলবার রাতে শিমলায় বৈঠকে বসেছিলেন। হিমাচলের পরিস্থিতি খতিয়ে দেখার পর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ বুধবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হতে পারে বলেও প্রশাসন সূত্রে খবর। হিমাচল প্রদেশের পাশাপাশি লন্ডভন্ড দেবভূমি উত্তরাখণ্ডও। সেখানেও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরাখণ্ডেও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুই রাজ্যের বিক্ষিপ্ত এলাকায় লাল সতর্কতাও জারি করা হয়েছে।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top