স্পোর্টস ‌ক্যারাটে আয়োজিত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।।ব্যাপক সাড়া। ক্যারাটে ম্যারাথন দৌড়। মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিনে হয় ওই ম্যারাথন দৌড়ের আসর। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার উদ্যোগে। আশ্রম চৌমুহনী থেকে মটর স্ট্যান্ড হয়ে ৪ কি মি ওই দৌড় শেষ হবে শুরুর স্থানে। তাতে অংশ নেয় বিভিন্ন বয়সের প্রায় ২৭৫ জন। সকাল সাড়ে ৬ টায় শুরু হবে ম্যারাথন। অংশ নেওয়া প্রত্যেক অ্যাথলেটকে দৌড়ের শেষে দেওয়া হয় প্রসংশাপত্র। জানালেন রাজ্য সংস্থার সম্পাদক কৃষ্ণ সূত্রধর।‌