গোরক্ষনাথ মন্দিরে রুদ্রাভিষেক করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গোরখপুর ১৪ আগস্ট (হি.স.) : সোমবার গোরক্ষনাথ মন্দিরে রুদ্রাভিষেক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী যোগী ভগবান শিবের কাছে এদিন সাধারণ মানুষের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন

যোগীর রুদ্রাভিষেক আচার শুরু হয় ভগবান গণেশের পূজা দিয়ে। এ সময় পুরো মন্দির প্রাঙ্গণ বৈদিক মন্ত্র উচ্চারণে মুখরিত হয়ে ওঠে। গোরক্ষপীঠধীশ্বর এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শ্রাবণ মাসের সোমবার সকালে অনুষ্ঠিত এই আচারের মাধ্যমে জনকল্যাণমূলক পূজা করলেন। এই সময়, মন্দিরের সাথে যুক্ত যোগী এবং পুরোহিতরা তাঁকে ঘিরে মন্ত্র উচ্চারণ করতে থাকেন।