ফের আটক এক পাচার কারী, উদ্ধার ৯.২ লক্ষ টাকার হেরোইন সহ এক ব্যক্তি

আগরতলা , ৮ আগস্ট : হেরোইন সহ আটক এক ব্যক্তি। আগরতলা সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটেলিয়ানের সদর দপ্তর IGAR(E) এর তত্ত্বাবধানে এবং কমলপুর থানার যৌথ অভিযানে মঙ্গলবার এই হেরোইন উদ্ধার হয়।

ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে কমলপুর থানা এবং আসাম রাইফেলসের রাধানগর ব্যাটেলিয়ানের যৌথ উদ্যোগে কমলপুর থানার অন্তর্গত এরারপার বাজার এলাকা থেকে ২৩ গ্রাম গ্রেড -১ হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক ৯.২ লক্ষ টাকা।

আটককৃত অভিযুক্তকে কমলপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।