আগরতলা, ৪ আগস্ট : বিগত বছরের তুলনায় এবছরও পুর নিগমের আয় বৃদ্ধি পেয়েছে। আজ পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন মেয়র দীপক মজুমদার।
এদিন তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরে বাজেটে আয় ধরা হয়েছিল ২৪৪ কোটি ৭৭ লক্ষ ৬৮ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে ৩৬৬ কোটি ৪০ লক্ষ ৮৯ হাজার টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে ৩৯৬ কোটি ৪৪ লক্ষ ৭৮ হাজার টাকা আয় ধরা হয়েছিল। সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে এ বছর ৫৫ লক্ষ টাকা ঘাটতি রয়েছে। তবে বিগত অর্থবছর থেকে আয় এ বছর বেড়েছে। আগামী ১০ আগস্ট এই বাজেট সমস্ত কর্পোরেটরদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হবে বলে জানান তিনি।

