News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রে জয়পুর এক্সপ্রেসে চলল গুলি! আরপিএফ কনস্টেবলের গুলিতে এএসআই-সহ মৃত ৭, আটক অভিযুক্ত
Image

মহারাষ্ট্রে জয়পুর এক্সপ্রেসে চলল গুলি! আরপিএফ কনস্টেবলের গুলিতে এএসআই-সহ মৃত ৭, আটক অভিযুক্ত

পালঘর, ৩১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলায় চলন্ত জয়পুর এক্সপ্রেস ট্রেনের (১২৯৫৬) ভিতরে গুলি চালাল এক আরপিএফ কনস্টেবল। ওই আরপিএফ কনস্টেবলের বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন একজন এএসআই-সহ ৪ জন। অভিযুক্ত আরপিএফ কনস্টেবলকে আটক করা হয়েছে। আরপিএফ জানিয়েছে, পালঘর স্টেশন ছাড়ার পর চলত জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভিতরে গুলি চালায় এক আরপিএফ কনস্টেবল। একজন আরপিএফ এএসআই ও ৩ জন যাত্রীকে গুলি করে সে। এরপর দাহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়। আগ্নেয়াস্ত্র-সহ অভিযুক্ত কনস্টেবলকে আটক করা হয়েছে।নিহত চার জনের মধ্যে রেল পুলিশের এক এএসআই এবং ট্রেনটির প্যান্ট্রি কারের এক কর্মীও রয়েছেন। সোমবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বইয়ের উদ্দেশে যাওয়া জয়পুর এক্সপ্রেসে (১২৯৫৬)। রেলের তরফে জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে যখন ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাচ্ছিল, সে সময় হঠাৎই নিজের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই আরপিএফ কনস্টেবল। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম চেতন সিং। কী কারণে ওই আরপিএফ কর্মী এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহতদের মধ্যে এক জন ওই আরপিএফ আধিকারিকের পূর্বপরিচিত হলেও, কারও সঙ্গেই বিবাদ ছিল না তাঁর। পুলিশ সূত্রে অবশ্য জানা গিয়েছে, মানসিক ভাবে সুস্থ ছিলেন না অভিযুক্ত ব্যক্তি। বেশ কিছু দিন ধরেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছুটি চাইছিলেন। ঘটনার আগের দিন তিনি নাকি বলেছিলেন, তাঁর অসহিষ্ণু লাগছে। তখন তাঁকে বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরে নাকি তিনি জানিয়েছিলেন, একদম সুস্থ রয়েছেন।হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top