News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মণিপুরে জাতিগত হিংসার প্রতিবাদে সরব বামপন্থী নারী সমিতি
Image

মণিপুরে জাতিগত হিংসার প্রতিবাদে সরব বামপন্থী নারী সমিতি

আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : মণিপুরে জাতিগত হিংসা এবং মহিলাদের উপর বর্বরতার প্রতিবাদে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা শাখার সদর বিভাগীয় কমিটি। আজ উত্তর গেইট এলাকায় সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী রমা দাসের অভিযোগ, দীর্ঘ তিনমাস যাবৎ গোটা মণিপুর জাতিগত হিংসার আগুনে জ্বলছে।প্রতিনিয়ত মণিপুরে মহিলাদের উপর যেভাবে বর্বরোচিত হিংসা সংগঠিত করা হয়েছে এবং ক্রমাগত চলছে তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি শাসিত মণিপুরে হিংসাত্মক ঘটনা দেশে সভ্যতার কলঙ্ক বলে আখ্যায়িত করেন তিনি।

তাঁর আরও অভিযোগ, প্রকাশিত সংবাদ ছাড়াও মণিপুরে লোকচক্ষুর আড়ালে নানাভাবে নারীদের উপর নির্যাতন এবং পাশবিক অত্যাচার করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ উত্তর গেইট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top