News Flash

  • Home
  • দিনের খবর
  • ক্যানিংয়ে গভীর রাতে গুলি করে খুন মহিলাকে, সন্দেহের তালিকায় স্বামী
Image

ক্যানিংয়ে গভীর রাতে গুলি করে খুন মহিলাকে, সন্দেহের তালিকায় স্বামী

ক্যানিং, ২০ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন এক মহিলা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডেভিসাবাদ গ্রামে। মৃতার নাম-সালিমা লস্কর সর্দার (৩১)। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘরের মধ্যে ওই মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথায় গুলি লেগেছিল। স্বামীর দাবি, রাতে বাইরে থেকে জনাকয়েক দুষ্কৃতী ঢুকে গুলি করে গিয়েছে তাঁর স্ত্রীকে। যদিও বাইরে থেকে কেউ এসে গুলি করার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছে পুলিশ। তাই স্বামীকেও সন্দেহের আওতায় রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিবার সূত্রে খবর, বিগত সাত বছর আগে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা-আমতলা গ্রামের সালিমার সঙ্গে বিয়ে হয় দক্ষিণ ডেভিসাবাদ গ্রামের বাসিন্দা বাবুরালি সর্দারের সঙ্গে। ওই দম্পতির পাঁচ বছরের এক ছেলেও রয়েছে। অভিযোগ, বুধবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে ছিলেন ওই মহিলা ঘরের মধ্যে। আচমকা রাত দুটো নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়। এরপর ওই গৃহবধূ আওয়াজ শুনে টর্চ জ্বালাতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। মুহুর্তে লুটিয়ে পড়েন মাটিতে। এ দিকে, গুলির শব্দ পেয়ে আত্মীয় প্রতিবেশীরা দৌড়ে আসেন। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

Releated Posts

রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী

রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…

ByByNews Desk May 20, 2026

৩০ মে পুনেতে এনডিএ-র পাসিং আউট প্যারেড পর্যালোচনা করবেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

পুনে, ২০ মে (আইএএনএস): আগামী ৩০ মে পুনের খড়কওয়াসলায় অবস্থিত ঐতিহাসিক খেতারপাল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলা জাতীয়…

ByByNews Desk May 20, 2026

ত্বিষা শর্মা আত্মহত্যা করেছে, এইমস-এর প্রতিবেদনে ইঙ্গিত

ভোপাল, ১৯ মে (আইএএনএস): ত্বিশা শর্মা মৃত্যুকাণ্ডে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বেল্ট সংক্রান্ত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByBySandeep Biswas May 19, 2026

আরজি কর ধর্ষণ-খুন মামলায় হাসপাতালের সংশ্লিষ্ট সব অংশ সিল করার নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ১৯ মে (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top