News Flash

  • Home
  • দেশ
  • সংসদের বাদল অধিবেশনের সূচনা; প্রয়াতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শপথ নিলেন আপ-এর রিঙ্কু
Image

সংসদের বাদল অধিবেশনের সূচনা; প্রয়াতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শপথ নিলেন আপ-এর রিঙ্কু

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল সংসদের বাদল অধিবেশন। বেলা এগারোটা থেকে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। অধিবেশন শুরু হওয়ার পরই সংসদের উভয়কক্ষে সাম্প্রতিক সময়ে প্রয়াতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাংসদরা। গত জুন মাসে প্রয়াত সাংসদ হরদ্বার দুবের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যসভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়।

লোকসভার অধিবেশন মুলতুবি হয় দুপুর দু’টো পর্যন্ত। লোকসভায় এদিন সাংসদ হিসেবে শপথ নেন আম আদমি পার্টির সুশীল কুমার রিঙ্কু। রাজ্যসভায় বারোটার পর অধিবেশন শুরু হলেও, মণিপুর ইস্যুতে আলোচনার দাবি জানান বিরোধীরা। এরপর দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। এদিকে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের সময় হিংসার ঘটনায় এদিন সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বঙ্গ বিজেপির সাংসদরা। উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ।

Releated Posts

ব্যক্তিগত দলের জয় নয়, গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের জয়: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ব্যক্তিগত কোনও দলের কত আসন জিতল, তার চেয়ে ইন্ডিয়া জোটের জয়ই বেশি গুরুত্বপূর্ণ বলে…

ByByNews Desk Oct 4, 2026

২০০৬ সালের মামলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ফের ভিজিল্যান্স তদন্ত কেরলে

তিরুবনন্তপুরম, ৪ অক্টোবর (আইএএনএস): কেরলের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব থাকাকালীন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ওঠা অভিযোগের…

ByByNews Desk Oct 4, 2026

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top