News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাষণ্ড পিতা ও মায়ের কারণে সন্তানের স্থান হচ্ছে অনাথ আশ্রমে
Image

পাষণ্ড পিতা ও মায়ের কারণে সন্তানের স্থান হচ্ছে অনাথ আশ্রমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ পাষণ্ড পিতা ও মায়ের কারণে বাচ্চার স্থান হচ্ছে এখন অনাথ আশ্রমে৷ ঘটনার বিবরণে জানা গেছে আজ থেকে পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল গোবিন্দ দাস ও সঞ্জনা দেবের৷ বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে সৃষ্টি হয় ঝামেলার৷ তার মধ্যেই জন্মগ্রহণ করে তাদের ছেলে রাজদীপ৷ তারপর থেকেই আলাদাভাবে থাকছেন গোবিন্দ দাস ও সঞ্জনা দেব৷৷আর তাদের পুত্র সন্তান থাকত সঞ্জনার মা তথা রাজদীপের দিদা শিখা দেবের বাড়িতে৷ দীর্ঘ পাঁচ বছর ধরে শিখা দেব বাচ্চাটিকে লালন পালন করলেও এখন আর দায়িত্ব নিতে পারছে না৷ তিনি বাচ্চাটির ভবিষ্যতের জন্য বাচ্চাকে যাতে তার মা বাবা দায়িত্ব নেয় সে বিষয়ে  তার মা-বাবার কাছে বললেও তারা নিতে নারাজ৷তাই বাচ্চার ভবিষ্যতের জন্য অনাথ আশ্রমে বাচ্চাকে দিয়ে দিচ্ছেন তার দিদা শিখা দেব৷ এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কেন বাচ্চাকে নিতে অস্বীকার করছে তার মা ও তার বাবা৷ প্রশাসন কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না৷

Releated Posts

লালটিলাপাড়ায় পুলিশের বড়সড় সাফল্য, মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার

আগরতলা, ১৩ আগস্ট: যাত্রাপুর থানার পুলিশের অভিযানে লালটিলাপাড়া এলাকা থেকে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ শুকনো গাঁজা…

ByByReshmi Debnath Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top