News Flash

  • Home
  • প্রধান খবর
  • যমুনার জলে বন্যা পরিস্থিতি দিল্লিতে; চারিদিকে শুধু জল আর জল! ভোগান্তি চরমে
Image

যমুনার জলে বন্যা পরিস্থিতি দিল্লিতে; চারিদিকে শুধু জল আর জল! ভোগান্তি চরমে

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): যমুনার জলে বন্যা পরিস্থিতি রাজধানী দিল্লিজুড়ে। দিল্লির বিভিন্ন অংশে এখন শুধু জল আর জল! দিল্লির সিভিল লাইনের বেলা রোডের বাড়িগুলিতে ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে, যমুনা নদীর জল প্রবেশ করায় প্লাবিত ওই এলাকা, ডুবে গিয়েছে অনেক গাড়ি। দিল্লির আইটিও রোড এলাকা শনিবারও ছিল জলের তলায়। যাতায়াত করতে সমস্যার মধ্যে পড়েছেন পথচারীরা। তবে, স্বস্তির বিষয় হল যমুনার জলস্তর ধীরে ধীরে কমছে।

শুক্রবার রাত এগারোটা নাগাদ যমুনার জলস্তর রেকর্ড করা হয় ২০৭.৯৮ মিটার, তবে শনিবার সকালে যমুনার জলস্তর ধীরে ধীরে কমতে থাকে বলে দাবি করেছে প্রশাসন। দিল্লির যমুনা বাজার এলাকা এখনও জলের তলায় রয়েছে। সেখানে হাঁটুর ওপরে জল, রাস্তায় জল জমে যাওয়ায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন, দিল্লিবাসী চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এই জলযন্ত্রণা থেকে মুক্তি চাইছেন দিল্লিবাসী।

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top