News Flash

  • Home
  • দিনের খবর
  • রাস্তার উপর ধ্বংসস্তূপ, অবরুদ্ধ হয়ে পড়ল যমুনোত্রী ও বদ্রীনাথ জাতীয় সড়ক
Image

রাস্তার উপর ধ্বংসস্তূপ, অবরুদ্ধ হয়ে পড়ল যমুনোত্রী ও বদ্রীনাথ জাতীয় সড়ক

দেহরাদূন, ১৫ জুলাই (হি.স.): বৃষ্টি-দুর্যোগের মধ্যেই নয়া বিপত্তি উত্তরাখণ্ডে। ধসের কারণে রাস্তার উপর ধ্বংসস্তূপ পড়ার জেরে উত্তরাখণ্ডে যমুনোত্রী জাতীয় সড়ক (১২৩ নম্বর) অবরুদ্ধ হয়ে পড়ল। শনিবার সকালে গাড়ওয়াল জেলার পাউরি তেহসিলে চামি গ্রামের কাছে রাস্তায় পাথর ভেঙে পড়ে। এর ফলে যমুনোত্রী জাতীয় সড়কে যান চলাচল থমকে গিয়েছে। আটকে পড়েছে বেশ কয়েকটি গাড়ি।

রাস্তার বিভিন্ন অংশে ধ্বংসস্তূপ পড়ার কারণে একই পরিস্থিতি বদ্রীনাথ জাতীয় সড়কে। পাগল নালার কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে ওই রাস্তা। ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, রাজ্যে অবিরাম ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা অবিলম্বে ত্রাণ ও উদ্ধার অভিযানে নিযুক্ত হয়েছেন।

Releated Posts

২০ বিদ্রোহী সাংসদের অযোগ্যতা নিয়ে স্পিকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে দায়ের করা অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে লোকসভার স্পিকার…

ByBySandeep Biswas Aug 24, 2026

পেঁয়াজের দাম নজরে, আগামী মাসগুলিতে চাহিদা মেটাতে পর্যাপ্ত মজুত রয়েছে: সরকারি সূত্র

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): পেঁয়াজের দাম, বাজারে সরবরাহ এবং বিভিন্ন রাজ্যে মজুতের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্র।…

ByByNews Desk Aug 24, 2026

উপত্যকায় ফের হুমকির অভিযোগ, কাশ্মীরি পণ্ডিত কর্মীদের নিরাপত্তা বাড়ানোর দাবি

নয়াদিল্লি/শ্রীনগর, ২৪ আগস্ট (আইএএনএস): কাশ্মীর উপত্যকায় প্রধানমন্ত্রী প্যাকেজের আওতায় কর্মরত অভিবাসী কাশ্মীরি পণ্ডিত কর্মীদের নতুন করে হুমকি দেওয়ার…

ByByNews Desk Aug 24, 2026

সন্ত রবিদাসের আদর্শ ও মোদির ভাবনাতেই ‘বিকশিত ভারত’-এর পথে এগোচ্ছে দেশ: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): সন্ত রবিদাসের আদর্শ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন ভাবনাকে সামনে রেখে ২০৪৭ সালের মধ্যে…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top