News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেক চোর, তাই আদালত ওর রক্ষাকবচ তুলে নিয়েছে, আমি চুরি করিনি তাই আমাদের রক্ষা কবচ দিয়েছেঃ শুভেন্দু
Image

অভিষেক চোর, তাই আদালত ওর রক্ষাকবচ তুলে নিয়েছে, আমি চুরি করিনি তাই আমাদের রক্ষা কবচ দিয়েছেঃ শুভেন্দু

বারুইপুর, ১৫ জুলাই (হি. স.) : বারুইপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে দক্ষিন ২৪ পরগনার বারুইপুরে বিজেপির জেলা কার্যালয়ে আশ্রিত শতাধিক আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আসেন বিরোধী দলনেতা। কথা বলেন আক্রান্তদের সাথে। পাশে থাকার বার্তাও দেন। পাশাপাশি জেলা নেতৃত্বের সাথেও কথা বলেন তিনি। তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করেও যেভাবে এই বিজেপি কর্মীরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছেন তাকে সাধুবাদ জানান শুভেন্দু। পঞ্চায়েত ভোটের পর ক্যানিং ও বারুইপুর মহকুমার বিভিন্ন প্রান্তে যেভাবে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে, বাড়ি ভাংচুর হয়েছে সেই কারনেই ঘরছারা এই শতাধিক কর্মী। তাঁদের সাথেই এদিন শুভেন্দু দেখা করতে আসেন।

এদিন আক্রান্ত কর্মীদের সাথে দেখা করার পাশাপাশি তৃণমূলকে এক হাত নেন শুভেন্দু। নির্বাচনে সন্ত্রাস করেছে তৃণমূল, এমনকি গননার দিনও সন্ত্রাস করেছে। ব্যালট খেয়ে নিয়ে অন্যায় ভাবে ভোটে জিতেছে বলে দাবি করেন তিনি। দলের কর্মসূচির অঙ্গ হিসেবেই তিনি দলের আক্রান্তদের কাছে যাচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন। রাজ্যে সুস্থভাবে মানুষকে বেঁচে থাকার পরিবেশ তৈরি করা বিজেপির দায়িত্ব বলে দাবি করেন তিনি। রাজ্যটা দেউলিয়া হয়ে গেছে, কিছুদিন বাদে বেতন দিতে পারবে না। যেভাবে তৃণমূলের অত্যাচারে মানুষ যেভাবে ঘরছাড়া হয়ে আছে সেটা দেখুক তৃণমূল। পুলিশ হচ্ছে তৃণমূলের প্রধান লেঠেল, ৩৫৫ ধারা জারি করে পুলিশের ক্ষমতা কেঁড়ে নেওয়া উচিৎ। আগেও বলেছি, এই পরিস্থিতি থাকলে ভবিষ্যতেও বলবো। মানুষের ব্যাপক গন আন্দোলনের মধ্যে দিয়ে এই ৩৫৫ ধারার জন্য লড়াই করতে হবে। অভিষেককে চোর বলেও এদিন আরও একবার আক্রমণ করেন শুভেন্দু। উনি চোর বলেই ওর রক্ষাকবচ তুলে নিয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top