News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলা নেত্রীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাল এনএফআইডব্লিও
Image

মহিলা নেত্রীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাল এনএফআইডব্লিও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷  অ্যানি রাজা সহ অন্যান্য মহিলা নেত্রীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার  করার জোরালো দাবি জানিয়েছে  এন এফ আই ডব্লিউ৷ সম্প্রতি মণিপুরে রাজ্যের দাঙ্গাকবলিত এলাকা গুলিতে বিভিন্ন শরনার্থী শিবির পরিদর্শন করেন ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের  সাধারণ সম্পাদিকা অ্যানি রাজার নেতৃত্বে ৩সদস্যের এক প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে ছিলেন অ্যানি রাজা, নিশা সিদ্ধু এবং আইনজীবী দীক্ষা দ্বিবেদী৷ দাঙ্গাকবলিত এলাকাগুলিতে পরিদর্শন করে দিল্লি ফিরে যান প্রতিনিধি দলটি ঊ দিল্লি ফিরে দিল্লি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করেন  নেতৃবৃন্দ ৷ সাংবাদিক সম্মেলনে  নেতৃবৃন্দ অভিযোগ করেন মণিপুরে চলমান  দাঙ্গার জন্য সম্পূর্ণ ভাবে  বিজেপি’’র নেতৃত্বে রাজ্য সরকার দায়ী৷  সম্প্রতি মুখমন্ত্রী বীরেন সিং যে পদত্যাগ করতে রাজ্যপালের কাছে গিয়েছিলেন তা পুরোটাই নাটক৷
এই অভিযোগের ভিত্তিতে গত ৮ জুলাই মনিপুর সরকার  নেত্রী অ্যানি রাজা, সংগঠনের অন্যতম নেত্রী নিশা সিদ্ধু এবং আইনজবি দীক্ষা দ্বিবেদীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা সহ বিভিন্ন মামলা রুজু করেছে৷ এছাড়াও মনিপুর সরকার কুকি ছাত্র সংস্থা এবং জোমি ছাত্র সংস্থার নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন মামলা রুজু করেছে৷  মনিপুর দাঙ্গা সম্পর্কে একটি বাস্তব তথ্য সম্পূর্ণ বই লেখায় হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান খান সুয়ান হাউসিং-এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতা সহ বিভিন্ন মামলা রুজু করেছে মনিপুর  সরকার৷ মনিপুর রাজ্যে রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে মানুষের বাক স্বাধীনতা, সামাজিক মাধ্যমে মানুষের মত প্রকাশের স্বাধীনতা সমস্ত কিছুতে নিষেধাজ্ঞা জারি করেছে ঊএই সমস্ত ঘটনার  ভারতের জাতীয় মহিলা ফেডারেশন তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে৷ নেত্রী অ্যানি রাজা সহ অন্যান্য মহিলা নেত্রী, কুকি এবং জোমি ছাত্র সংস্থার নেতৃত্ব এবং অধ্যাপক খান খান সুয়ান হাউসিং-এর উপর থেকে সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে৷  বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান, এনএফআইডব্লিউ সভানেত্রী তুলসীদাস কপালি, রাজ্য সম্পাদিকা জয়া বিশ্বাস প্রমূখ৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top