নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ভারতীয় মজদুর সংঘ গকুলনগর রাস্তার মাথা শাখার উদ্যোগে রাজ্যের জনমুখী বাজেটকে সমর্থন জানিয়ে এক র্যালি সংগঠিত করা হয়৷ র্যালিটি রাস্তার মাথা বিএমএস অফিস থেকে শুরু হয়ে আগরতলা সাবরুম জাতীয় সড়ক পরিক্রমা করে রাস্তার মাথায় কমিউনিটি হল ঘরে এসে শেষ হয়৷ পরবর্তী সময়ে গকুলনগর রাস্তার মাথা কমিউনিটি হল ঘরে এক সভা অনুষ্ঠিত হয়৷ প্রদীপ প্রজ্জ্বলন ও ভারত মায়ের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সভার সূচনা করেন সিপাহীজলা জেলা উত্তর অংশের বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক৷ উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা , ভারতীয় মজদুর সংঘের রাস্তা মাথা শাখার সভাপতি দিলীপ সূত্রধর, সম্পাদক রতন দাস গুপ্ত সহ ভারতীয় মজদুর সংঘের শ্রমিকগণ৷ জনমুখী বাজেট নিয়ে বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক শ্রমিকদের সামনে রাজ্যের বাজেট জনগণের স্বার্থে ও উন্নয়নের ধারায় বাজেট করা হয়েছে বলে আলোচনা করেন৷ তাছাড়া জনমুখী বাজেট ঘোষণার সময় বিধায়ক সুদীপ বর্মনের বিকৃত আচরণের তীব্র নিন্দা জানান বিজেপির জেলা সভাপতি৷

গকুলনগরে বিএমএসের র্যালী জনমুখী বাজেটের সমর্থনে
Tags:
Releated Posts
মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল
মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…
বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের
বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…
বিশ্রামগঞ্জে বলেরো পিকআপ ও মারুতি অল্টোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪
নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৮ জুন: ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ান বাজার ইটভাট্টা এলাকায়।…
বাঙালী মহিলা সমাজের একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, নারীর অধিকার রক্ষায় ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল
আগরতলা, ২৮ জুন: বাঙালী মহিলা সমাজের উদ্যোগে রবিবার আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ের হলঘরে একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে…


















