নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস রবিবার গোটা দেশ তথা রাজ্যের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়া মহকুমাতেও পালন করা হয়৷ প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এ বি ভি পি গন্ডাছড়া নগর শাখার উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়৷ এদিন গন্ডাছড়া বাজার সংলগ্ণ দুর্গাবাড়ি নাট মন্দিরে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ,আর্ট শিক্ষক মনিন্দ্র সরকার৷ সেখানে আলোচনা করতে গিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গন্ডাছড়া নগর শাখার এক কার্যকর্তা জানান এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ১০০ জন শিশু শিল্পী অংশগ্রহণ করেন এবং আগামী দিনে একে একে আরো নানান কর্মসূচি সংঘটিত করা হবে৷ তিনি আরো জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবসময় ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করছে এবং আগামী দিনেও করবে৷
2023-07-09

