News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় বিএমএসের অফিসে ঢুকিয়ে শ্রমিককে মারধরের অভিযোগ
Image

তেলিয়ামুড়ায় বিএমএসের অফিসে ঢুকিয়ে শ্রমিককে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ তেলিয়ামুড়া বি এম এস অফিসে ঢুকিয়ে এক শ্রমিককে মারধর করার গুরুত্ব অভিযোগ উঠেছে৷ বি এম এস এর জেলা সম্পাদকের চেলাদের যন্ত্রনায় অতিষ্ঠ তেলিয়ামুড়ার বিভিন্ন স্তরের শ্রমিকরা৷  সংগঠন’’কে ব্যবহার করে একাংশ বিভিন্ন সময় বিভিন্নভাবে শ্রমিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে৷ যার চিত্র এবারও ধরা পড়ল৷ অতীতেও বহুবার এরকম ঘটনা উঠে এসেছে তেলিয়ামুড়া থেকে৷
এবার এক অসহায় নির্মাণ শ্রমিককে বি এম এস অফিসে ঢুকিয়ে দরজা লাগিয়ে বেধড়ক ভাবে মারধরের অভিযোগ উঠল একাংশ বিএমএস নেতাদের বিরুদ্ধে৷ এই জঘন্যতম ঘটনার পর শ্রমিকরা সঙ্ঘবদ্ধভাবে প্রথম অবস্থায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হলেও পরবর্তীতে বাহুবলী ওই  ত্নদ্ব নেতাদের ভয়ে বাধ্য হয়ে মীমাংসায় যেতে হয়েছে ওই নির্মাণ শ্রমিককে৷অভ্যন্তরীণ সূত্রে খবর, বি এম এস সংগঠনের নাম ভাঙিয়ে যারা তেলিয়ামুড়ায় এরকম গুন্ডাগিরি চালিয়ে যাচ্ছে তারা সকলেই  বি এম এস এর -খোয়াই জেলার সম্পাদক রাজেশ ঘোষের চেলা বলেই পরিচিত৷ আর এই রাজেশ ঘোষই হচ্ছে তেলিয়ামুড়ায় ঘটে যাওয়া এই ঘটনাগুলির মূল মাস্টারমাইন্ড৷  জেলা সম্পাদক রাজেশ ঘোষ চোরকে বাঁচানোর চেষ্টা সহ চোরকে দিয়ে সাংবাদিকের নামে থানায় অভিযোগ দায়ের করানো সহ বিভিন্ন জঘন্যতম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, এই ত্নদ্ব নেতৃত্বের অপকর্ম নতুন  নয়, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়ার শ্রমিকরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নানা প্রকারের হেনস্থার শিকার হচ্ছে বলে পূর্বেও বহুবার অভিযোগ উঠেছে৷ ইতিপূর্বে টমটম চালক ও অটো চালকদের সাথে বার কয়েক সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা  ঘটেছে৷

Releated Posts

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

মহারাজা বীর বিক্রমের অবদান কখনও ভোলার নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান কোনও দিনই ভোলার নয়। তাঁর…

ByByReshmi Debnath Aug 19, 2026

‘আধুনিক ত্রিপুরার রূপকার’ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top