ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।।জয় পেলো মুহুরিপুর জনকল্যাণ সমিতি। ভি জে ডি ম্যাথডে ৯ উইকেটে পরাজিত করলো ব্রু জোয়াইন মথৌ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের সুপার লিগে। বাইখোরা স্কুল মাটে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ৪০ ওভারে ১৭৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুহুরিপুর জনকল্যাণ সমিতি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্রু জোয়াইন মথৌ দল ২০৫ রান করে। দলের পক্ষে সুকান্ত রিয়াং ৯৯ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ১৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪৯ এবং প্রসেনজিৎ রিয়াং ৫৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। মুহুরিপুর জনকল্যাণ সমিতির পক্ষে শান্তু মজুমদার ৩৮ রান দিয়ে ৩ টি , চিরঞ্জীৎ দাস ৩ রানে ২ টি এবং অর্জুন দে ৫১ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নামার পরই বৃষ্টি থাবা বসায়। তখন ভি জে ডি ম্যাথডি মুহুরিপুর জনকল্যাণ সমিতির সামনে ৪০ ওভারে ১৭৬ রানের টার্গেট থাকে। ওই রান ১৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে করে নেয় মুহুরিপুর জনকল্যাণ সমিতি। দলের পক্ষে শান্তু মজুমদার ৫৭ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫ রানে এবং চিরঞ্জীৎ দাস ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে প্রশান্ত দেবনাথ ৪৪ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। ব্রু জোয়াইন মথৌ দেলর পক্ষে সুকান্ত রিয়াং ৩৪ রান দিয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন।
2023-06-25

