News Flash

  • Home
  • খেলা
  • শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি সুপার লিগে ১ম জয় রেক্স ক্লাবের
Image

শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি সুপার লিগে ১ম জয় রেক্স ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।।জয় পেলো রেক্স ক্লাব। পরাজিত করলো কসমোপলিটন ক্লাবকে। ভি জে ডি ম্যাথডে। ৫ উইকেটে জয় পায় রেক্স ক্লাব। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের সুপারলিগে। বাইখোরা স্কুল মাঠে রেক্স ক্লাবের সামনে প্রথমে জয়ের লক্ষ্যমাত্রা ছিলো ১৭২ রান। কিন্তু বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর রেক্স ক্লাবের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাড়ায় ১৫ ওভারে ৭৬ রান। যা ২৬ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে তুলে নেয় রেক্স ক্লাব। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে কসমোপলিটন ক্লাব নির্ধারিত ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে। দলের পক্ষে গোবিন্দ মালাকার ৬৩ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, রাজদীপ দত্ত ১০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, জনক রিয়াং ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২, প্রসেনজিৎ বিশ্বাস ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান।রেক্স ক্লাবের পক্ষে সন্দীপ মুড়াসিং ৬০ রান দিয়ে ৩ টি এবং বিকাশ সাহা ২২ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। এরপরইশুরু হয় বৃষ্টি। বৃষ্টি কমার পর ভি জে ডি ম্যাথডে রেক্স ক্লাবের সামনে জয়ের জন্য ১৫ ওভারে দরকার ছিলো ৭৬ রান। যা ১০.‌৪ ওভারে ৫ উইকেট হারিয়ে করে নেয়। দলের পক্ষে সন্দীপ মুড়াসিং ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং হৃদয় দেবনাথ ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ (‌অপ:‌) রান করেন। কসমোপলিটন ক্লাবের পক্ষে অপূর্ব বিশ্বাস ১৭ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। ‌

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top