News Flash

  • Home
  • খেলা
  • পুর নিগম ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Image

পুর নিগম ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।। ফের প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে হাজির সাংবাদিক ক্রিকেটাররা তথা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা। আগরতলা পুর নিগম রিক্রিয়েশন ক্লাব ও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে আজ, শনিবার এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া জনিত কিছুটা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও স্থানীয় প্রগতি মাঠে ব্যস্ততম দুই প্রফেশনের এক ঝাঁক উদ্যোগী এইভাবে স্রেফ বিনোদনের টানে মাঠে উপস্থিত হয়ে নিজেদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে সামিল হওয়াটাই অনেকটা নজর কাড়া বিষয়। টস জিতে এএমসি রিক্রিয়েশন ক্লাবের অধিনায়ক অসিত দেববর্মা প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিকূলতার জন্য ১৬ ওভারে কমিয়ে আনা ম্যাচে তিন উইকেট হারিয়ে এএমসি রিক্রিয়েশন ক্লাব ১৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অমিত ভৌমিকের ৩৭ রান, আনোয়ার হোসেনের অপরাজিত ৩১ এবং কালা মিয়ার অপরাজিত ২৭ রানের পাশাপাশি সানি বাসফোরের ২০ রান ও শুভরাজ সরকারের ১৪ রান উল্লেখযোগ্য। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের রীব্রজিৎ দুটি এবং অনির্বাণ দেব একটি উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে জেআরসি সাত উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করতে সীমিত ১৬ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে সায়ন ৩৩, বাপন দাস ৩২ রান, তাপস দেব ১৭ রান এবং বিশ্বজিৎ দেবনাথ অপরাজিত ১১ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যাটে তেমন রান আসেনি বলে প্রত্যাশিত স্কোর সংগৃহীত হয়নি। অধিনায়ক অভিষেক দে, সুব্রত দেবনাথ, দিব্যেন্দু দে, অভিষেক দেববর্মা ও প্রসেনজিৎ সাহাও বেশ ভালোই খেলেছেন। এএমসি রিক্রিয়েশন ক্লাবের লিটন পাল তিনটি, রমজান মিয়া দুটি এবং অসিত দেববর্মা ও রাজেশ দাস একটি করে উইকেট পেয়েছে। খেলা শেষে দুদলের খেলোয়াড় বৃন্দ এক সৌজন্যমূলক সম্মিলনে এএমসি-র আধিকারিক প্রশান্ত ভৌমিক এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ দুদলের খেলোয়াড়দের দুর্দান্ত খেলা উপহার দেওয়ায় ধন্যবাদ জানান। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সচিব তথা টিম ক্যাপ্টেন অভিষেক দে এবং এএমসি ক্লাবের অধিনায়ক তাপস দেববর্মা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও এ ধরনের প্রীতি ম্যাচ জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top