আগরতলা, ১৯ জুন (হি.স.) : তপশীলি জনগনের জন্য কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরার সরকার যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়িত করার চেষ্টা করছে আগরতলা পুর নিগম। আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠকে এমনটাই বললেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।
তাঁর কথায়, এই বৈঠকে তপশিলি জনগণের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছ। পাশাপাশি তপশিলি জনগণের জন্য কেন্দ্রীয় সরকারের আগামী দিনের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার পরিকল্পনায় যে ব্যবস্থাপনা গ্রহণ করে রেখেছে তা নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের তপশিলি জনগণকে কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধা কীভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে।

