মাজুলি যাওয়ার পথে ১৩৪ জন যাত্রীবাহী ফেরি নিখোঁজ ব্ৰহ্মপুত্ৰে

মাজুলি (অসম), ১৯ জুন (হি.স.) : ১৩৪ জন যাত্রী নিয়ে মাজুলি যাওয়ার পথে জলে টইটম্বুর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়ে গেছে এমভি লোহিত ফেরি জাহাজ। জাহাজটি যোড়হাটের নিমাতিঘাট থেকে মাজুলির কমলাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনা আজ সোমবার বেলা প্রায় দেড়টা নাগাদ সংঘটিত হয়েছে।

প্ৰাথমিক তথ্যে প্ৰকাশ, ১৩৪ জন যাত্রী ও ৩২টি মোচৰ বাইক নিয়ে ফেরিটি আজ বেলা ১.৩০টার দিকে নিমাতিঘাট থেকে যাত্ৰ করেছিল। কিন্তু মাঝ-নদে যাওয়ার পর তবে সম্ভবত ঘন কুয়াশার দরুন জাহাজটি নিখোঁজ হয়ে গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে জাহাজের যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে কমলাবাড়ি থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর কয়েকটি দল তাঁদের বোট নিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।