অপরাধ দমনে কঠোর পশ্চিম জেলা পুলিশ, রাতে টহলদারি কঠোর

আগরতলা, ৩ মে জুন (হি.স.): অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে পশ্চিম জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার রাতে পুলিশ সুপার কিরণ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল। শহরের নিরাপত্তা সুরক্ষিত রাখতে পুলিশের টহলদারি আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন কিরণ কুমার।
এদিন তিনি বলেন, নেশাগ্রস্ত অবস্হায় গাড়ি চালাছিলেন তাদের মধ্যে ৩-৪জন যুবককে আটক করা হয়েছে।সাথে দুইটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
সাথে তিনি যোগ করেন, রাত যত বাড়তে থাকে একাংশ নেশাগ্রস্ত যুবকরা সক্রিয় হয়ে উঠেন। নেশাগ্রস্ত অবস্থায় যান বাহন নিয়ে রাস্তায় নামেন। এর ফলে প্রতিনিয়ত যান দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এখন থেকে তাঁদের বিরুদ্ধে গভীর রাতে শহরে পুলিশের টহলদারি থাকবে। রাজ্যবাসীও চাইছেন ত্রিপুরায় আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে এবং দূর্ঘটনা রোধে পুলিশ প্রসাশন এরকম অভিযান চালিয়ে যাক।