News Flash

  • Home
  • খেলা
  • কৈলাশহরে বাসব স্মৃতি ক্রিকেটে যুব সংঘকে হারিয়ে সাচাক জয়ী
Image

কৈলাশহরে বাসব স্মৃতি ক্রিকেটে যুব সংঘকে হারিয়ে সাচাক জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।।শরদ বরণ সিনহা-‌র অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই জয় পেলো সাচাক ক্লাব। ৮ উইকেটে পরাজিত করলো কুপঝাড় যুব সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেটে। রবিবার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে কুপঝাড় যুব সঙ্ঘের গড়া ১৭১ রানের জবাবে সাচাক ক্লাব ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কুপঝাড় যুব সঙ্ঘ ১৭১ রান করে। দলের পক্ষে শুভঙ্কর দাস ৩৯, সপ্তর্ষি বিশ্বাস ৩৩, সৈকত দাশগুপ্ত ৩৩ এবং জয়দীপ সাহা ২৭ রান করে। সাচাক ক্লাবের পক্ষে দেবপ্রসাদ সিনহা (‌৩/‌২২), আর্চন সিনহা (‌৩/‌৩৬) এবং শরদ বরণ সিনহা (‌২/‌৩৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৮.‌৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সাচাক ক্লাব। দলের পক্ষে রিচার্জ সিনহা ৪৮, শারদ বরণ সিনহা ৪৬ এবং দেবপ্রসাদ সিনহা ৩৫ রান করেন।‌‌‌‌

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top