শান্তিরবাজার, ২৮ মে (হি. স.) : মৈত্রী সেতু দেখতে যাওয়ার সময় দ্রুত গতিতে থাকা গাড়ি মৈত্রী সেতু রোড থেকে রেল স্টেশনের রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ল।
ঘটনার বিবরণে জানা যায় রবিবার বেলা ৩:৩০ নাগাদ সাবরুমের মৈত্রী সেতু দেখতে এসেছিল গাড়ির চালক পার্থ সাহা (৪৫) ও বিশ্বজিৎ দেবনাথ (৪৩) প্রশান্ত দাস(৪৩) তাদের সকলের বাড়ি আগরতলা রাম ঠাকুর সংঘ এলাকায় বলে জানা যায়। তারা সাব্রুমের মৈত্রী সেতুর দিকে যাওয়ার সময় সাবরুম মৈত্রী সেতু রাস্তা থেকে সাব্রুমের রেল স্টেশন পর্যন্ত একটি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে সেই রাস্তার কাজ অর্ধ সম্পন্ন অবস্থায় রয়েছে, সেই রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে আসে সাব্রুম মহকুমা হাসপাতালে। সাবরুম মহকুমা হাসপাতালের কর্তব্যরতা চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বিশ্বজিৎ দেবনাথ–র অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় উদয়পুর টেপানিয়া হাসপাতালে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাবরুম থানার পুলিশ সাবরুম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাবরুম থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে সেখান থেকে সাব্রুম থানায় নিয়ে এসেছে।

