ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।।প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল হবে চতুর্থ ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশীপ। ধলেশ্বর প্রান্তিক ক্লাবে। রবিবার সকাল থেকে আসর শুরু হলেও উদ্বোধন হবে ১১ টায়। আসরের উদ্বোধন করবেন ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। এর উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সুখময় সাহা, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সীমা দেবনাথ এবং শতদল সঙ্ঘের সচিব অধীর দেবনাথ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন রাজ্য সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত। এদিকে রাজ্য আসরে ৮ জেলার প্রায় ২২০ জন খেলোয়াড় অংশ নেবে বলে জানা গেছে। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য জোড় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রাজ্য সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর।
2023-05-27

