News Flash

  • Home
  • বিদেশ
  • ২০২৪ মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস
Image

২০২৪ মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

ওয়াশিংটন, ২৫ মে (হি. স.) ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেন একসময় তার সহকর্মী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস। এর ফলে রিপাবলিকান দলের ভেতর রনের সঙ্গে ট্রাম্পের লড়াই হবে। শেষ পর্যন্ত রিপাবলিকান ভোটাররা যাকে নির্বাচিত করবেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থীর সঙ্গে লড়বেন।

বুধবার রন জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য সমস্ত কাগজপত্র তিনি নির্বাচনী কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন। ৪৪ বছরের এই গভর্নর ক্ষমতায় এলে কী করবেন, ইতোমধ্যে তারও একটি রূপরেখা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সীমান্তে তিনি প্রাচীর তৈরি করবেন। মেক্সিকোর মাদক মাফিয়াদের আটকাতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এটি বাস্তবায়ন করা হবে। এছাড়াও আরও বেশ কিছু কাজের কথা বলেছেন তিনি। নিজের কম বয়সকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন রন।
একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ফ্লোরিডার গভর্নর। পরে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব বাড়ে। রিপাবলিকান শিবিরের অনেকেই মনে করছেন, ট্রাম্পকে রীতিমতো টক্কর দেবেন রন ডিস্যানটিস। বিষয়টি ট্রাম্প শিবিরের যথেষ্ট মাথাব্যথার কারণ হতে পারে।
অন্যদিকে, রনের ঘোষণার পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট করেছেন। যেখানে বলা হয়েছে, বাইডেন এবং হ্যারিসের পাশে দাঁড়ান। সাহায্য করুন।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বিএনপির প্রতিশ্রুতি প্রশ্নের মুখে: রিপোর্ট

ব্রাসেলস, ৯ এপ্রিল (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা ও সম্পত্তি পুনরুদ্ধারে দীর্ঘদিনের ব্যর্থতা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ…

ByByNews Desk Apr 9, 2026

ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

ঢাকা, ৯ এপ্রিল (আইএএনএস): ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল।…

ByByNews Desk Apr 9, 2026

ভারত-আসিয়ান কৌশলগত অংশীদারিত্ব জোরদারে আলোচনা

ম্যানিলা, ৯ এপ্রিল (আইএএনএস): ভারত ও এসিয়ান-এর মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত…

ByByNews Desk Apr 9, 2026

বাংলাদেশকে ‘বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে’ ইউনুস সরকার: আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৮ এপ্রিল (আইএএনএস): হাম রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশে ১২৮ জনের বেশি মৃত্যুর প্রেক্ষিতে প্রাক্তন অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top