News Flash

Image

করিমগঞ্জের রামকৃষ্ণনগরে একাদশ শহীদ স্মরণ

রামকৃষ্ণনগর (অসম), ১৯ মে (হি.স.) : একাদশ ভাষা শহীদকে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি। শুক্রবার রামকৃষ্ণনগরের স্থায়ী শহীদ বেদীতে অমর ১১ শহীদদের উদ্দেশ্যে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সম্পাদক কৃষ্ণ চৌধুরী, প্রাক্তন শিক্ষক বিজয় সিংহ দাস সহ সরকারি বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা ।

কৃষ্ণ চৌধুরী পৌরহিত্যে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, রামকৃষ্ণ নগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী ।

সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মহাশ্বেতা চক্রবর্তী ও অন্যান্যরা। প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র ছাত্রীদের দ্বারা দুটি নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে রামকৃষ্ণ বিদ্যাপীঠ, কদমতলা হাই স্কুল, বিবেকানন্দ বিদ্যাপীঠ, সারদা বিদ্যাপীঠ, আইডিয়েল হোম ইংলিশ মিডিয়াম হাই স্কুল, জিসিপাল মেমোরিয়াল একাডেমী, সরস্বতী বিদ্যামন্দির, প্রণবানন্দ বিদ্যামন্দির ও ড্রিমল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল।

Releated Posts

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top