News Flash

  • Home
  • দেশ
  • বিস্ফোরণের দায় এড়াতে সাফাই তৃণমূলের কুণাল-শশীর
Image

বিস্ফোরণের দায় এড়াতে সাফাই তৃণমূলের কুণাল-শশীর


কলকাতা, ১৮ মে (হি. স.) : “বিস্ফোরণে অভিযুক্ত ভানু অধিকারী পরিবারের ঘনিষ্ঠ। একটা সময়ে বামফ্রন্টে ছিলেন। এরপর অধিকারী প্রাইভেট লিমিটেডের সঙ্গে তৃণমূলে আসেন। আবার অনুগামী হয়ে তিনি ফের একবার চলে যান।

বৃহস্পতিবার এই ভাষাতেই সাফাই গাইলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। বাজি কারখানার পুরোটার দায় দায়িত্ব অধিকারী পরিবারের। এমনকি এলাকার এমপি এবং স্থানিীয় পঞ্চায়েত কর্তারাও কোনও দিন অবৈধ বাজি কারখানা নিয়ে কোনও অভিযোগ করেননি।

এদিন কুণালের সঙ্গে কলকাতায় সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও বিস্ফোরণে মূল অভিযুক্তর সঙ্গে তৃণমূলের সমঝোতার অভিযোগের বিরোধিতা করেন। তোপ দাগার চেষ্টা করেন বিজেপি-কে। শশী পাঁজার কথায়, রাজ্যে ১০ লাখ মানুষ ১০০ দিনের কাজ করে থাকে। কেউ টাকা পাচ্ছে না। বাধ্য হয়েই এমন বিপদজ্জনক পেশাকে বেছে নিচ্ছে বলে অভিযোগ রাজ্যের মন্ত্রীর।

কড়া ভাষায় তৃণমূলের এহেন যুক্তিকে খন্ডন করেছে বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, রাজ্যের শাসক দল এখন জনবিচ্ছিন্ন, জনরোষের শিকার। ঘটনাস্থলে গিয়ে জেভাবে তৃণমূল নেতারা পালিয়ে আসতে বাধ্য হলেন তা সেটাই প্রমাণ করে বলে দাবি বিজেপি নেতার। শুধু তাই নয়, ভানু ভাগের মতো লোকেরা স্থানবিয় পুলিশের হস্তক্ষেপেই এই কাজ করত। আর তা আড়াল করতেই এহেন প্রলাপ বলে দাবি শমীক ভট্টাচার্যের।

Releated Posts

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

জেলবিধি লঙ্ঘন ও বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপার সাসপেন্ড

পাটনা, ২৬ জুন (আইএএনএস): জেলবিধি লঙ্ঘন, দায়িত্বে গাফিলতি এবং বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বিহারের গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top